প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরবাসীর খোঁজ খবর রাখছেন সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন /
০
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ
প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় হাওরবাসীর
খোঁজ খবর রাখছেন জানিয়ে,পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে উৎপাদিত ফসল বাংলাদেশের খাদ্য চাহিদা পুরনে একটি বড় ধরনের সহায়ক ভুমিকা রাখছে। সে জন্য হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে আমাদের মন্ত্রনালয়ের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জনগণের প্রত্যক্ষ সুষ্ঠু ভোটে নির্বাচিত বর্তমান (বিএনপি) সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই সুনামগঞ্জ হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সবসময় আপনাদের হাওরবাসীর ও ফসলের খোঁজ খবর রাখছেন। আমাদের বিএনপি সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সরকার জনগণের সার্থে, কৃষকদের স্বার্থে কাজ করে যাবে। অতীতে এই বাঁধ নির্মানে যে পরিমান দূর্নীতি হয়েছে, আমাদের সরকারের সময়ে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত রাখতে সেই দিকেই বেশি নজর আছে, সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার ডির্পামেন্টের সকলকে সতর্ক সংকেত দিয়ে বলেন, অন্যায় দুর্নীতি কোন ভাবে সহ্য করা হবেনা। অতীতে এই সব বাঁধ নির্মাণে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্থানীয় সংসদ সদস্যগণ সজাগ থেকে যেন আমাদের দুর্নাম বদনাম ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি বছর এই হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যেন টেকসই হয়। জনগনের সহযোগিতা নিতে তাদের সেবার মান আরো দোরগোড়ায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
ভরাটকৃত খাল খনন পু:ন খনন ও নদীতে ড্রেজিং এর মাধ্যমে খনন বিষয়ে বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বেশী সহায়ক কাজ গুলো গুরুত্ব দিয়ে কাজ করা হবে। আমাদের এই মহৎ উদ্যোগকে কেহ যে দুর্নীতি গ্রস্থ ও বাঁধা গ্রস্থ না করতে পারে সে জন্য আমরা জনগনের পাহারাদারের ভুমিকায় থেকে জনস্বার্থে এই সকল কাজ তরান্বিত করার চেষ্টা করছি।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর ও জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর অংশের হাওরের একটিমাত্র বোরো ফসল রক্ষা বিভিন্ন বাঁধের কাজ পরিদর্শনে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। হাওরের ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা, সংস্কার কার্যক্রম এবং স্থানীয় জনগণের দীর্ঘ দিনের সমস্যাগুলো পর্যালোচনা করে বৈশাখে কৃষকের স্বপ্নের সোনালী ফসল পাকা ধানা গোলায় তুলতে ফসল রক্ষা বাঁধ গুলোকে সঠিক ভাবে কাজ শেষে তদারকির নিদর্শ প্রদান করেন।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল হক, পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, তাহিরপুর উপজেলার বিএনপির নেতা মো: জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল সহ ধর্মপাশা ও মধ্যনগরের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাওর অঞ্চলের কৃষি, বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সরাসরি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন তিনি। উল্লেখ্য, হাওর এলাকার কৃষক ও সাধারণ জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী টেকসই হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশা করছেন স্থানীয়রা।
চলতি বোরো মওসুমে সুনামগঞ্জে প্রায় ২ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যার লক্ষমাত্রা ১৪ লাখ টন ধানের উপরে ধারনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :