পঞ্চগড়-২ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন /
পঞ্চগড়-২ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়-২ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পরিচালিত একাধিক জরিপ ও মাঠপর্যায়ের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, উঠান বৈঠক ও জনসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বিএনপির নির্বাচনী মাঠকে আরও শক্তিশালী করেছে। ২ পৌরসভা সহ ২০ ইউনিয়নে গণজোয়ার বিএনপিতে নতুন উদ্দীপনা সাকোয়া,পাচপীর কাজলদিঘী, মাড়েয়া, সোনাহার, পামুলী, চেংঠি, দন্ডপাল, বড়শশী, চিলাহাটি, ভাউলাগঞ্জসহ সবগুলো ইউনিয়নেই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ইউনিয়নভিত্তিক সভা-সমাবেশ, মিছিল ও পথসভায় জনতার ঢল ছিল চোখে পড়ার মত।

সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবীগঞ্জ উপজেলার দেবদ্বারুতলা এবং বোদা উপজেলার ধানহাটি মাঠে ও সাকোয়া হাসপাতাল মাঠে নির্বাচনী জনসভায় তিল ধরার ঠাঁই ছিল না। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনবান্ধব নেতৃত্ব ও এলাকার উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কারণে ফরহাদ হোসেন আজাদের প্রতি ভোটারদের আস্থা বাড়িয়েছে।

জনতার সামনে ১০ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় দুই আসনের উদ্দেশে একটি উন্নয়নভিত্তিক ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘আমি ক্ষমতা নয়, দায়িত্ব চাই। বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ পরিবর্তন চায়। আল্লাহ চাইলে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই আসনকে আধুনিক ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করব।’

তার ঘোষিত ১০ দফা অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য হলো: বোদা ও দেবীগঞ্জ উপজেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা, স্থানীয় যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরী ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, করতোয়া নদী কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলা, দেবীগঞ্জ ইপিজেড স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, তৃণমূলের ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, টেকসই সড়কব্যবস্থা প্রনয়ণ, নারীদের জন্য স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র, দূর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহি মূলক প্রশাসন ব্যবস্থা নিশ্চিত, Gen-Z দের জন্য স্কিলভিত্তিক, শিক্ষা ও কাজের সুজোগ সৃষ্টি সহ ধর্মীয় সম্প্রীতি ও আত্মনির্ভরশীল জনপদ গড়ে তোলা, গণশুনানির মাধ্যমে জনগণের মতামতভিত্তিক উন্নয়ন, বেকার যুবকদের জন্য বিদেশগামী সহায়তা কেন্দ্র স্থাপন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় ভোটাররা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি জনগণের পাশে থাকবেন এবং এলাকার বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

রাইসুল ইসলাম নামের একজন সাধারণ ভোটার বলেন, ‘আজাদ সাহেবের ইশতেহারে এই এলাকার ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা রয়েছে। আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই।’

নির্বাচনী মাঠে শক্ত অবস্থান ধানের শীষের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন আজাদ। করোনাকালীন সময়ে গরীব অসহায় পরিবারে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং নিজ উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাধারনের বিশেষ আপন হয়ে উঠেছিলেন তিনি। পঞ্চগড় ২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হচ্ছে। প্রতিদিনের জনসভা ও গণসংযোগ প্রমাণ করছে ধানের শীষ প্রতীক নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছে। সব মিলিয়ে জরিপ ও মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।