
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী তিন উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের ২৮৭ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তিন হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৩ জন সদস্য। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ১৬০ টি কেন্দ্রে ৩ জন ও সাধারণ কেন্দ্রে ২ জন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন।
এ সময় ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপ পরিচালক এস এম রায়হান হেলালসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :