বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৫ নং গরীব হোসেন প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন /
বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৫ নং গরীব হোসেন প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন।

স্টাফ রিপোর্টার।

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় ৫ নং গরীব হোসেন প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় কে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেছে।

শুক্রবার (২৮ জুন) বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৩টায় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।নির্ধারিত সময়ের খেলায় গরীব হোসেন প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনাল খেলার অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উত্তম কুমার, প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সুজিত গোপ,সজল গোপ,সাধনা সূত্রধর, কল্যাণ কান্তি গুপ্ত প্রমুখ।