মাছ ধরতে গিয়ে শাল্লায় জেলের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৮, ২০২৪, ৮:১১ অপরাহ্ন /
মাছ ধরতে গিয়ে শাল্লায় জেলের মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ নিজস্ব প্রতিনিধি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের পাশে দাঁড়াইন নদীর উপর নির্মিত  শাল্লা ব্রীজ সংলগ্ন হাওরে মাছ ধরতে গিয়ে মৃত সিপাই মিয়ার ছেলে ফিরুজ মিয়া ৫৫ নামের এক জেলের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলার বাহাড়া ইউনিয়নের শাল্লা ব্রিজ সংলগ্ন হাওরে ফিরোজ মিয়া মাছ ধরতে যান। এসময় ঘুর্ণিঝড় রেমালের তান্ডব ছিল। চারিদিকে প্রচন্ড ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি ছিল। ধারণা করা হচ্ছে রেমালের ঝড়ো বাতাসের তাণ্ডবে হয়তো পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ফিরোজ মিয়াকে দেখতে পেয়ে  সকাল ১০ টার দিকে উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম তানিম, ফিরুজ মিয়া কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার উপপরিদর্শক  (এসআই) যিশু দত্ত জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শাল্লা হাসপাতালে লাশের সুরতহাল করা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য ফিরুজ মিয়ার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর গ্রামে। সে দীর্ঘ দিন ধরে শাল্লা উপজেলা সদরে ভাড়াটে হিসেবে কলেজ রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। মৃত্যু কালে ১ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ নাতি নাতনি রেখে যান।