ছাতক লাফার্জ-হোলসিম কর্তৃক আমদানিকৃত চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে মানবন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২২, ১২:১২ পূর্বাহ্ন /
ছাতক লাফার্জ-হোলসিম কর্তৃক আমদানিকৃত চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে মানবন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কর্তৃপক্ষ কর্তৃক  আমদানিকৃত চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রির প্রতিবাদে মানবন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।  আজ শনিবার দুপুরে ছাতক ট্রাফিক পয়েন্টে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন,  ভারত থেকে শিল্প কোঠায় আমদানি করা চুনাপাথর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে লাফার্জ-হোলসিম। তাদের এই বেআইনি কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী, আমদানিকারক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অসম প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারছেন না তারা।
ব্যবসায়ী নেতারা বলেন, লাফার্জ-হোলসিম অবিলম্বে  খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না করলে হরতাল, অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ব্যবসায়ী ফজলু চৌধুরী, আবুল হাসান, অরুণ দাস, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ, সুফি আলম, সাইফুল ইসলাম  প্রমুখ।