নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি॥
হবিগঞ্জ শহরের নাতিরাবাদে ইয়াসমিন আক্তার (২৫) নামে দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামী জানায়, বাথরুমে পা পিছলে পড়ে এমনটা হয়েছে।
তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের মস্তুফা মিয়ার স্ত্রী। স্বামী-সন্তান নিয়ে নাতিরাবাদে একটি ভাড়া বাসায় বসবাস করতো। গতকাল বুধবার সকালে আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। দুপুরের দিকে সে মারা যায়। তবে তার কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে।
আপনার মতামত লিখুন :