
খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
তেঁতুলিয়ায় মূল্য তালিকা প্রদর্শন না করে বেশী দামে পন্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত আজ শনিবার (১২ মার্চ) বিকেলের জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে মনিটরিং কালে এ জমিমানা হয়।অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানাযায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা চৌরাস্তা বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে এসময় মুল্য তালিকা প্রদর্শন না করে বেশী দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০১৯ এর ৩৯ দারা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের প্রত্যেকে সচেতন করে ভ্রাম্যমান আদালত। এসময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন,শনিবার বিকেলে বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে পন্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তাদের সচেতন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :