জাতীয় কুরআন প্রতিযোগিতায় কমলগঞ্জের হাফেজ সামসুল হুদা!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন /
জাতীয় কুরআন প্রতিযোগিতায় কমলগঞ্জের হাফেজ সামসুল হুদা!

রফিকুল ইসলাম জসিম, নিজস্ব প্রতিবেদক

এলাকার ও মাদ্রাসার জন্য সুনাম ও সাফল্য বয়ে আনতে চায় কমলগঞ্জে হাফেজ সামসুল হুদা। সে জাতীয় পর্যায়ে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতা-২০২২ এর জন্য মনোনীত হয়েছে।

হাফেজ সামসুল হুদা গত ১৬ জানুয়ারি (রবিবার) সিলেটের দরগাহ গেইট এ অবস্থিত হোটেল স্টার পেসিফিকে আয়োজিত হিফজুল কুরআন বিভাগীয় প্রতিযোগিতা ২০ পারা গ্রুপে ৩ স্থান অর্জন করেছেন৷

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মোহাম্মদ সালেহ ও খাতিবুনন্নেছা দম্পতির ছেলে। সে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের ছাত্র।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় থানা পর্যায়ে শ্রীমঙ্গলে মারকাজুল মডেল মাদ্রাসা ১ম স্থান লাভ করেন ও জামেয়া দ্বিনীয়া মৌলভীবাজার জেলা পযার্য়ে ২য় স্থান পেয়েছেন৷

জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুভূতি জানিয়ে মোহাম্মদ সামসুল হুদা বলে, ‘সে মুহূর্তের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন শুনলাম, আমাকে জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করে দুই রাকাত নামাজ আদায় করি। এরপর আমার মাকে জানাই।

মাদ্রাসাটির মুহতামিম মাওলানা হাফেজ মাওলানা ওলিউল্লা জানান, প্রতি বছরের ন্যায় এবারও
জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা- সাফল্যের অর্জন করেছেন৷ তিনি আরো বলেন, এ বছরে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির কমলগঞ্জে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের দুই জন শিক্ষার্থী ভালো অর্জন করে জাতীয় পর্যায়ে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতা-২০২২ এর জন্য মনোনীত হয়েছে।

আজকের সাফল্যের জন্য সামসুল হুদা তার বাবা-মা ও শিক্ষকগণকে বিশেষভাবে করে; বিশেষত হাফেজ রাইয়ান বিন রফিক (উস্তাদজি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুশ শাকুর সহ দায়িত্বশীল শিক্ষকদের স্মরণ করে বলেন, ‘সংক্ষিপ্ত সময়ে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সবাই অনেক পরিশ্রম করেছেন। মাদরাসা সব শিক্ষক-ছাত্র আমার জন্য দোয়া করেছেন এবং এখনও করছেন। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

হাফেজ সামসুল হুদা দ্যা সিলেট পোস্টের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো এলাকার ও মাদ্রাসার জন্য সুনাম বয়ে আনতে পারি। সবার মুখে হাসি ফুটাতে পারি।’