তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা মাঘের শুরুতে  গত ৬ দিন থেকে শৈত প্রবাহ বইছে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২২, ১২:২৯ অপরাহ্ন / ০
তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা মাঘের শুরুতে  গত ৬ দিন থেকে শৈত প্রবাহ বইছে

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:

দেশের উত্তরের পঞ্চগড়  তেতুলিয়া উপজেলা এমনিতে শীত প্রবণ কিন্তু গত ৬ দিন থেকে শৈত প্রবাহ বয়ে চলেছে। সে সাথে দিন দিন তাপমাত্রা ক্রমে  হ্রাস পেয়ে আসছে। মাঘ মাসের শুরুতে হাড় কাঁপানো শীত ও শৈত প্রবাহ  বয়ে চলছে।

গত ১ মাসে এ  জেলায় ৩০ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ৮: ৭ ডিগ্রি  সেলসিয়াসের বিরাজ করছে।এব্যাপারে  আবহাওয়া অফিস বলছেন, তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। এতে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস শীত পড়েছে বলে জানান, যা সকাল শনিবার বেলা ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে  সর্বনিম্ন বলে জানায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ  এবং জিতেন্দ্র রায় বলেন, টানা ২০দিন থেকে দেশের মধ্যে সর্বনিম্ন থাকার পর একদিন বিরতি হীন ভাবে  হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা  সতর্ক করেন।