ঝিকরগাছায় আফিল রোড সংলগ্ন থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২২, ১:৪২ পূর্বাহ্ন /
ঝিকরগাছায় আফিল রোড সংলগ্ন থেকে  সরকারি গাছ  কেটে নেওয়ার অভিযোগ।

আঃজলিল, যশোরঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার আফিল রোড সংলগ্ন সড়কের পাশে লাগানো সরকারি কিছু সংখ্যাক গাছ রাতের আধাঁরে কেটে নিয়েছে কতিপয় স্থানীয় কিছু ভুমি খেকো দুর্বিত্তরা।

উপজেলার আফিল সড়ক সংলগ্ন রাস্তার পাশে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে অত্র এলাকার গাছ খেকো মাহবুব ,মানুষ ফকির, একুব হোসেন বিরুদ্ধে।

এরা হলো ঝিকরগাছা উপজেলার কৃষ্ণ নগর এলাকার আমজেদ হোসেনের ছেলে মাহাবুব একি এলাকার আফজাল হোসেনের ছেলে মানুষ ফকির, ও উপজেলার সাগরপুর এলাকার মনছেব গাজীর ছেলে একুব হোসেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে মাহবুব, মানুষ ফকির, ও একুব হোসেন সহ ৪/৫জন সাথে করে লোকজন নিয়ে উপজেলার আফিল সড়কের পাশে থাকা কিছু সংখ্যাক গাছ কাটছিল এ সময় এলাকার স্হানীয় সচেতন ব্যক্তিদের প্রতিবাদে কাটা গাছ গুলো লোক দেখানো সুবাদে ঘটনাস্থলে থুয়ে যায়।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আফিল সড়কের রাস্তার পাশে লাগানো সরকারি মেহগনি গাছগুলি কাটা হয়। যার আনুমানিক মূল্য দেড় থেকে ২ লক্ষাধিক টাকা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঝিকরগাছা উপজেলার আফিল সড়ক সংলগ্ন রাস্তার পাশ থেকে গ্রামের স্থানীয় বন খেকো মাহবুব,মানুষ ফকির, ও একুব হোসেনের নেতৃত্বে ৪ থেকে ৫ জন উপজেলার আফিল সড়কের দুই পাশে লাগানো সরকারি কিছু সংখ্যাক গাছ কেটে নিজ হেপাজতে রাখে।

ঝিকরগাছা উপজেলা বনবিভাগের কর্মকর্তা ওমরের কাছে গাছ কাটার বিষয়টি অবহিত করলে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যান এবং প্রতিপক্ষের সাথে রফাদফায় কাজে নিজেকে নিয়োজিত রেখে ধরা ছোয়ার বাইরে অবস্থান করছে।

সরকারী গাছ কাটার ঘটনার বিষয়টি নিয়ে যখন কেও কোন পদক্ষেপ গ্রহন করেননি তখন স্হানীয় কতিপয় কিছু লোক সরকারি সম্পাদ যাতে কেও ভোগ দখল না করতে পারে তাহার পরিপেক্ষিতে এলাকার পক্ষ হতে সাজ্জাদুল ইসলাম নামে একজন ব্যাক্তি ইং ৩০/১২/২১ যশোরের জেলা প্রশাষক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি দেখভাল করার জন্য।