খ্রিস্টান ধর্মাম্বলম্বী বড় দিন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি এক দিনের বন্ধ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২১, ১:১৭ পূর্বাহ্ন /
খ্রিস্টান ধর্মাম্বলম্বী বড় দিন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি এক দিনের বন্ধ

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দ এক দিনের সরকারি ছুটি ঘোষনায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করেছেন। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান, তবে আবারও আগামী রবিবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সংশ্লিষ্টরা।

এ ব্যাপার ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে খ্রিষ্টান বড় দিন উৎসব উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বাংলাবান্ধা বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। বড় দিন
উপলক্ষে পরিবহন শ্রমিক ট্রাক চালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোন পণ্য আনা নেওয়া হবে না।আমদানী রপ্তানি বন্ধ থাকবে আগামী রবিবার সকাল থেকে পূনরায় বাণিজ্য চলবে।

বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, খ্রিষ্টীয় বড় দিন উপলক্ষ্যে
আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন।