
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন- জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধের
স্বপক্ষে তরুণ সমাজকে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে রয়েছে। এ ধারাবাহিকতা রক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে কুলাউড়া পৌরসভার আয়োজনে ৪ দিনব্যাপী বিজয় মেলার
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় মীর নাহিদ আহসান পৌরসভা কর্তৃক বিজয় মেলার আয়োজনকে স্বাগত জানান। পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ডের
কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, যুক্তরাষ্ট্রের শিকাগো’র অনারারি কন্স্যুলার মনির চৌধুরী, জাসদ নেতা
গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মবশ্বির আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লাসহ পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চারদিনব্যাপী মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মঞ্চ নাটক, বিভিন্ন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃৃতিক অনুষ্ঠান, নৃ-তাত্বিক গোষ্ঠির পরিবেশনায় গারো ও মনিপুরী নৃত্য পরিবেশন করা হবে। মেলায় ৩০টি স্টল বরাদ্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :