তালার মাগুরায় শীতার্থদের মাঝে কম্বল বিতারণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন /
তালার মাগুরায় শীতার্থদের মাঝে কম্বল বিতারণ

সুমন কর্মকার,তালা( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের শীতার্থ দুস্হ্য ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়েছে ৷(০৮ ডিসেম্বর) বুধবার সকালে ইউনিয়ন পরিষদে ৪৭০ জনকে প্রত্যেককে ১টি করে কম্বল বিতরন করা হয় ৷

উক্ত কম্বল বিতরণে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মাগুরা ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, ইউপি সচিব রেহেনা খাতুন,উপজেলা ট্যাগ অফিসার কনক চন্দ্র অধিকারী,ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পদক বিধান দে, ইউপি সদস্য শেখ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, অসিম দাশ শিব, ইনছাপ মোল্যা,মোঃ আলামিন শেখ, ইউপি সদস্যা সাবিনা বেগম,অনিমা রানী সরকার,সাজেদা বেগম,ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুকুল দাশ,মোঃজাফর হোসেন , গ্রাম পুলিশ আব্দুল রাজ্জাক, সন্জয় সরকার, তুষার দাশ প্রমুখ।