মাধবপুরে বিয়ের ৩০ দিনের মাথায় গৃহবধূর আত্মহত্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২১, ১:৪১ পূর্বাহ্ন /
মাধবপুরে বিয়ের ৩০ দিনের মাথায় গৃহবধূর আত্মহত্যা

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুরে বিয়ের এক মাসের মাথায় পিত্রালয়ে সুলতানা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) বিকেলে তার পিতা লাল খাঁর বাড়িতে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার অমৃতা সাহা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে ব্রাহ্মণডুরা গ্রামে ধলাই মিয়ার সাথে সুলতানার বিয়ে হয়। এর আগে তারা উভয়ই প্রাণ কোম্পানীতে চাকরি করতো। সে সুবাদে তাদের বিয়ে হয়। গত দুই তিন আগে জুয়েল ও সুলতানা পিত্রালয়ে নাইওর যায়। গতকাল ওই সময় জুয়েল কোম্পানীতে কাজে ছিল। এ ফাঁকে সুলতানা ঘরের তীরের সাথে উড়না দিয়ে আত্মহত্যা করে। তার পরিবার আরও জানায়, সুলতানা কিছুটা মানসিক রোগী ছিল। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।