বানিয়াচংয়ের চেয়ারম্যান আহাদ মিয়া ঢাকায় গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৪, ১১:৪০ অপরাহ্ন /
বানিয়াচংয়ের চেয়ারম্যান আহাদ মিয়া ঢাকায় গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহাদ (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। র‌্যাব জানায়, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বানিয়াচং থানা ও হবিগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। সূত্র জানায়, তিনি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন। কিন্তু এর আগেই তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন আগে ডিবির তাড়া খেয়ে ঢাকায় অবস্থান করেন আহাদ।

এদিকে সদর থানার একদল পুলিশ গতকাল বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আহাদকে আনার জন্য। রাতেই তাকে নিয়ে আসা হবে বলে জানা গেছে। সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, হত্যা মামলার আসামিকে এনে কারাগারে প্রেরণ করা হবে।