নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন /
নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগনজ থেকে॥

নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ ধৃত সুজনের ছালামতপুরস্থ ভাড়াটিয়া বাসায় হানা দেন। এ সময় তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সুজন মিয়া শহরে ও শহরতলীর আশপাশ এলাকায় মরন নেশা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। রবিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজন মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশী করে উল্লেখিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় ৩৬ (১) সারনির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং ধারায় মামলা দেয়া হয়েছে। ধৃত সুজন ওই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।