হবিগঞ্জ প্রতিনিধি ॥
বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামে মোবারক মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মনফর উল্লার পুত্র। জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে জাকির হোসেন (২৫) নামের এক যুবক একই কারণে মারা যায়। সে ওই গ্রামের গোলাম হোসেনের পুত্র। সদর থানা পুলিশ লাশ দুইটির সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাদের পরিবারের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে লুকোচুরি করে তারা। বিষয়টি নিয়ে এলাকায় ধু¤্রজাল তৈরি হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :