তেতুলিয়ায় তিরনই- এক কৃষকের গোয়ালঘর থেকে— ২ টি গরু চুরি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২২, ১১:৩৬ অপরাহ্ন / ০
তেতুলিয়ায় তিরনই- এক কৃষকের গোয়ালঘর থেকে— ২ টি গরু চুরি

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

তেতুলিয়ার তিরনই চুরচোটিয়া গছ গ্রামের আব্দুল ওহাব (৪০)ছোট নামের কৃষকের দুটি গরু চুরির হওয়ার ; খবর পাওযা গেছে।এব্যাপারে কৃষক আব্দু ওহাব ছোট জানান,তার গোয়ালঘরে মোট ৬ টি গরুর মধ্যে মোটাতাজা দুটি গরু চোর চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।এখন ৪ টি গরু রয়েছে। চুরির বিষয়ে তিনি দিশেহারা। গরুর জন্যে চেয়ারম্যানের কাছে ধন্না দিচ্ছে। তিরনই- ভোলাজোত ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙীর আলম জানান, গরু চুরির এখবরটি সত্যি মডেল থানায় অভিযোগ করা হবে।এর আগে সদর তেতুলিয়া ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে মুদী দোকান ব্যবসাহী রমজান আলীর ১ টি গরু চুরি হয়।

অভিযোগে জানাযায়, তিরনই- চুরচোটিয়া গছ গ্রামের কৃষক আব্দুল ওহাব ৬ টি গরু গোয়ালঘরে রেখে ঘরের দরজা বন্ধ করে সন্ধ রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার ২ এপ্রিল মধ্যেরাতে রমজানের সাহরী খাওয়ার সময়ে ঘুম থেকে— জেগে দেখেন গরু ঘরের দরজা খোলা রয়েছে, অর্থ্যাৎ দুটি গরু নেই।চুর দুটি গরু চুরি করে নিতে যেতে সক্ষম হয়েছে। পরে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে এলাকার সবাই ছোটাছোটি করে দেখতে আসে।

এ ব্যাপারে মডেল থানার ওসি আবু সায়েম মিয়া সহিত যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান, গরু চুরির অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন।