আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার বশীর উদ্দিন আহমেদ ও রফিকুল ইসলামের সম্মানে সম্ভর্ধনা


Nazrul Islam প্রকাশের সময় : মার্চ ১২, ২০২২, ৪:৪৭ অপরাহ্ন / ০
আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার বশীর উদ্দিন আহমেদ ও রফিকুল ইসলামের সম্মানে সম্ভর্ধনা

কমলগঞ্জ থেকে মুহিবুর রহমান মুকুল

অদ্য ১২মার্চ ২০২২ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক, কলামিস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার বশির আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বিদ্যালয় প্রতিষ্টাকালীন দাতা সদস্য জনাব রফিকুল ইসলামের বিদ্যালয়ে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়।

কমিউনিটি নেতা মিজানুর রহমান মিস্টার ও হাবিবুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায়,আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব ড.মোঃ ফজলুল আলী স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অলি আহমদ খান ,চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ, হাজী এখলাছুর রহমান সাবেক চেয়ারম্যান ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ, বাবু বনমালী দাস সহ-সভাপতি ২নং পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ, মাওলানা মাহমুদুর রহমান মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। স্কুলের ছাত্র/ছাত্রীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাখেন সাদিয়া আক্তার।এছাড়া বক্তব্য রাখেন স্কুল প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমরেড সাইফুর রহমান, কমিনিটি নেতা সাংবাদিক আব্দুল মুমিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য বাবু স্বপন দাশ, স্কুলের শিক্ষক মুহিবুর রহমমান মুকুল প্রমুখ।

প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব ড.মোঃ ফজলুল আলী স্যারের সাথে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী

প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব ড.মোঃ ফজলুল আলী স্যার বলেন, প্রতন্ত জনপদে এমন একটি শিক্ষা প্রতিস্টান প্রতিষ্টা করে এই অঞ্চলের ঝরে পড়া ছাত্র/ ছাত্রীদের শিক্ষিত করে তোলার যে প্রয়াস তার ভয়শী প্রসংশা করেন করছি। উক্ত প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলের ভয়শী প্রসংশা করেন। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিনিটি নেতা ও স্কুলের দাতা সদস্য ইঞ্জিনিয়ার বশীর আহমেদ ও রফিকুল ইসলাম বলেন, এই শিক্ষা প্রতিষ্টানের সাথে নিজের সম্পৃক্ত রাখতে পেরে কৃতার্থ মনে করছি। দাতা সদস্যরা বলেন, প্রয়াত আব্দুন নূর মাস্টার সাহেবের প্রতিষ্টিত আব্দুন নূর -নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।