মাধবপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২২, ১:০৬ পূর্বাহ্ন /
মাধবপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

মাধবপুরে র‌্যাব অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গেপান সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি রাতে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেমুনিয়া-সাতছড়ি রাস্তার স্টীল ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।