
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশনে অদুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্বার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) বিকালে স্থানীয় কয়েক জন লোক ডোবার পানিতে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চত হতে পারেনি পুলিশ।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশটি উদ্বার করা হয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :