বানিয়াচংয়ে পাখি শিকারীকে জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২১, ১:১৫ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে পাখি শিকারীকে জরিমানা

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

বানিয়াচং উপজেলায় পাখি শিকারী মো. শুকুর মিয়াকে এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুকুর মিয়া উপজেলার নন্দীপাড়া গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে এ সব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি
সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী। দুপুরে এই বিভাগের অভিযানে উপজেলার আমলনগর এলাকা থেকে ২০০ মিটার জালসহ শিকারী মো. শুকুর মিয়া আটক হন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড করেন।