
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাইফুল ইসলামকে (২৮) প্রকাশ্য-দিবালোকে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে শহরের টাউন হল রোডের স্যামসং শো রুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এদিকে, নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদে প্রতিবাদে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। এসময় অবিলম্বে প্রকৃত খুনিকে গ্রেফতার করার দাবী জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয়া হয়।
এছাড়াও এ ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে কাজ করছে পুলিশ পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহীনির একাধিক টিম। সন্ধ্যার পর থেকেই তারা ঘটনাস্থলের আশপাশের ও সদর হাসপাতালের সিসিটিভির ফুটেজসহ নানান তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকে। ঘটনার সময় নিহত সাইফুলের সাথে থাকা এক নারীর সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় যখন সাইফুলকে সিলেটে নিয়ে যাওয়া হয় তখও এ্যাম্বুলেন্সে ছিল ওই নারী। সিলেট মেডিকেলে সাইফুলকে মৃত ঘোষণা করার পর পরই কৌশলে সটকে পড়েন তিনি। আর এতে করেই সন্দেহের তীর আরো ঘনিভূত হচ্ছে ওই নারীর দিকে। তবে হাসপাতালের স্টাফসহ কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে দুদিন আগে সাইফুলের বাকবিতÐা ও কথা কাটাকাটি হয়। এ ছাড়া বিদেশ ফেরত এক যুবকের সাথে রক্ত পরীক্ষা নিয়েও তার সাথে আগে পরে দেয়া নিয়ে বাকবিতন্ডা করে একদল যুবক। এনিয়ে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।
আপনার মতামত লিখুন :