
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
সাবেক যুগ্মসচিব, জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল গ্রামে গরীব ও অসহায় পরিবারে মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মেশকাত আহমেদ চৌধুরীর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মেশকাত আহমেদ বলেন, নিজ নিজ অবস্থান থেকে সকলকে গরীব ও দুঃখী মানুষের পাশে দাড়াতে হবে। সকলের প্রচেষ্টায় আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মো: আব্দুল ওয়াদুদ সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীন নাগরিক সংঘের সভাপতি প্রকৌশলী তালেবুল ইসলাম, সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েসন, দোহা, কাতারের সাবেক সভাপতি মো: আব্দুস সত্তার, অর্থ সম্পাদক মিসবা উদ্দিন, নির্বাহী সদস্য কৃপাময় পাল, মদরিছ আলী, গোলাম মুহিব চৌধুরী, আইনুল ইসলাম, জনতা ব্যাংক বড়লেখা শাখার শাখা ব্যবস্থাপক পিযুষ কান্তি দাস, বিভাগীয় কার্যালয় সিলেট এর সিনিয়র অফিসার মো: জিয়াউর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে গাংকুলের শতাধিক অসহায় গরীব দুঃখীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :