কুলাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন /
কুলাউড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টার উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সিডিডির সহযোগীতায় এবং সিবিএম’র অর্থায়নে প্রমোশন অব হিউম্যান রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, পাঁচপীর প্রতাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম, প্রচেষ্টার প্রোগ্রাম ডিরেক্টর মোঃ সুরুজ আলী, প্রতিবন্ধী মোঃ সেলিম মিয়া প্রমুখ। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ স্থান থেকে সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি দেন। বক্তারা বলেন- প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উপযোগী পরিবেশ তৈরী করে দিলে তারাও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।