মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা প্রদক্ষিণ র‌্যালী অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন /
মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা প্রদক্ষিণ র‌্যালী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার শহরে পতাকা প্রদক্ষিণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ের মাসের প্রথমদিন বুধবার (১ ডিসেম্বর) সকালে শহরের কোর্ট রোডের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর র্কাযালয় থেকে র‌্যালীটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।