নবীগঞ্জে সঠিক পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ১ লক্ষ টাকা জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২১, ১:১৮ পূর্বাহ্ন /
নবীগঞ্জে সঠিক পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ১ লক্ষ টাকা জরিমানা

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন কসবা (চরগাও) এলাকায় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টি ইন্সটিটিউশন আইন , ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ‘হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স’ নামে ২ টি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে প্রসিকিউশন সহযোগীতা করেন করেন মোঃ পারভেজ মিয়া, পরিদর্শক, বিএসটি আই, সিলেট, ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ। জরিমানার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।