পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না- জিকে গউছ
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন /
০ Views

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারে না। দুর্নীতিবাজদের আমার আশপাশে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। মানুষের সম্পদ লুটপাট ও অন্যায়-অত্যাচার করে কেউ শান্তিতে থাকতে পারে না। এমন কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও নিজের জন্মভূমিতে সম্মানের সঙ্গে দাফন হয়। যে কাজ করলে পালিয়ে বেড়াতে হবে না, আমরা সেই কাজ বেশি বেশি করে করব।
তিনি শনিবার (১৪ নভেম্বর)দুপুরে এম সাইফুর রহমান টাউন হলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, যে কাজ করলে পালিয়ে বেড়াতে হয়, সেই কাজ আমরা করব না। অল্প খাবেন, সুস্থ থাকবেন। এক বেলা ভাত খাওয়ার জন্য ৫ হাজার টাকার প্রয়োজন হয় না। অনেকেই অবৈধভাবে টাকা উপার্জন করে অট্টালিকা গড়েছেন, কিন্তু আজ তাদের বাড়িতে সন্ধ্যার বাতি জ্বলে না। তারা দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের প্রতি অন্যায় করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা রয়েছে। তাদের মৃত্যু হলে কোথায় দাফন হবে, সেই চিন্তায় পরিবার-পরিজনও উদ্বিগ্ন।
উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে হুইপ জি কে গউছ বলেন, আমার নির্বাচনী এলাকায় কোথাও রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হলে কোনো বাধাই সংশ্লিষ্ট প্রকৌশলীকে রক্ষা করতে পারবে না। এ বিষয়ে আমাকে যত গভীরে যেতে হয়, আমি যাব। সব সরকারি দপ্তরের প্রতি আমার অনুরোধ, বর্তমান সরকার শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। কোনো শহীদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জি কে গউছ বলেন, মেয়র থাকাকালে জেলা প্রশাসক হবিগঞ্জে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন এবং এ কাজে সহযোগিতা চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম, সব কাজ করব, কিন্তু বৃদ্ধাশ্রম নির্মাণে এক টাকাও দেব না। কারণ, যে মা-বাবা আমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, স্কুল-কলেজে পড়ালেখা করিয়েছেন, সেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত নয়। সন্তানদের মা-বাবার প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে, অভিভাবকদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে।

আপনার মতামত লিখুন :