হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা, ড্রেজার-পাইপ ধ্বংস
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন /
০
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আবেদ আলী। তিনি জগদীশপুর ইউনিয়নের কাটুরা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুই হাজার ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মাধবপুর থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :