হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লায় ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীকালে উপজেলা সম্মেলন কক্ষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, প্রথম যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মাস্টার ও নিত্যানন্দ দাস নিতাই, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার পরিমল ঘোষসহ বিভিন্ন স্তরের সহকারী শিক্ষা অফিসার ও শিক্ষকমণ্ডলী। বক্তারা একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে শিক্ষকদের প্রয়োজনীয় মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :