
সরকারের প্রথম ৬ মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সিলেট আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজনে ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগীতায় সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের (সিলেট) উপপ্রধান তথ্য অফিসার, হাছিনা আক্তার। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো: আকিকুর রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, প্রবীণ সাংবাদিক বিজন সেন রায় ও পঙ্কজ কান্তি দে, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমেদ তালুকদার, দেওয়ান গিয়াস চৌধুরী, মিজানুর রহমান, বাসসের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, জসিম উদ্দিন, এ আর জুয়েল, শহীদনূর আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন – সরকার স্বল্প সময়ে উন্নয়ন মুলক কাজ করছে। উন্নযনের ধারাবাহিকতা রক্ষা করতে হলে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সকল সেক্টরের কর্মকর্তা কর্মচারীদের এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সর্বদা মব তৈরির ফাঁদ তৈরি করছে। সে জন্য সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কৃষিকাজ, ধানের মূল্য, হাওরের মৎস্য, জেলার শিক্ষাব্যবস্থা সকল দিকে নজর দিতে হবে। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড সহ সকল কাজ শুরু করেছে। দুর্নীতিকে রোধ করতে সরকার কাজ করছে।
আপনার মতামত লিখুন :