কুলাউড়ায় চা শ্রমিকের লাশ উদ্ধার
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন /
০
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নীচে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলির ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :