
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হবিগন্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আজ (শুক্রবার) দিনব্যাপি অনুষ্ঠিত হচ্ছে দুইশত বছরের ঐতিহ্যবাহী ‘বৈশাখী কুমারী কুন্ড গ্রামীণ মেলা’।
স্থানীয়ভাবে ‘বান্নি’ নামে পরিচিত এ মেলা শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শুরু হয়েছে, শেষ হবে সন্ধায়।
এ মেলার মূল আকর্ষণ নদীর তলদেশ হতে পানি উত্তোলিত হয়। হিন্দুরা স্নান করে ওই পানি দিয়ে। এবং নদীতে লোট দেওয়া হয়।
মেলায় পাওয়া যাচ্ছে লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই, মাছ ধরার সরঞ্জামসহ অসংখ্য কৃষি উপকরণ। এ ছাড়াও মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের ছিলো চোখধাঁধানো উপস্থিতি। তাছারা ও মেলা রযেছে বিভিন্ন ধরনের মিঠাই কই উখড়া ইত্যাদি সহ বিভিন্ন রকমের বাহারি খাবার।
মেলার দোকানিরা বলেন, প্রতিবছর বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা কৃষিপণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেন। শুধু মাধবপুর নয়, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকেও বিক্রেতারা অংশ নিয়েছেন এ ঐতিহ্যবাহী আয়োজনে। এখান থেকে প্রয়োজনীয় কৃষিপণ্য সংগ্রহ করতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান।
এ মেলায় (‘বান্নি’) অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দুইশত বছর আগে এ মেলা শুরু হয়েছিল। ছোট পরিসরে পূজা আয়োজনের মাধ্যমে এ মেল শুরু করা হয় এখানে বলি দেওয়া হয়। এর দায়িত্বে রয়েছেন একজন ঠাকুর। উনার নাম বেনু ঠাকুর।
তিনি জানান উনার বাবার কাছ থেকে শুনেছেন দেড়শত বছর আগে থেকে কুমারী কুন্ডু মেলা বসতো।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পরিবেশিত হচ্ছে গ্রামবাংলার আবহমান সাংস্কৃতিক অনুষ্ঠানও।
সুলতান পুরের এ বৈশাখী কুমারী কুন্ডু মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনের প্রতিচ্ছবি।
আপনার মতামত লিখুন :