বড়লেখায় পুলিশের জালে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন /
বড়লেখায় পুলিশের জালে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে বুধবার (৮ এপ্রিল) রাতে পুলিশের বিশেষ অভিযানে মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হলে রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। তবে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।