হবিগঞ্জের এমপি জি কে গউছ সংসদের হুইপ নিযুক্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন /
হবিগঞ্জের এমপি  জি কে গউছ সংসদের হুইপ নিযুক্ত

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে 

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়েছেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঞযব ইধহমষধফবংয (ডযরঢ়ং) ঙৎফবৎ, ১৯৭২ (চ.ঙ. ৬৪ ড়ভ ১৯৭২) এর অৎঃরপষব ৩(১) এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ২৪১ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন।

এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব জি কে গউছ। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। এছাড়াও সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে উছ¦াস ও গর্বের অনুভূতি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানান। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।

তারা মনে করছেন, জেলার উন্নয়ন কর্মকান্ডে এ নিয়োগ নতুন গতি সঞ্চার করবে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “হবিগঞ্জ আজ গর্বিত। আমাদের এলাকার একজন যোগ্য প্রতিনিধি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত ও আশাবাদী।”
নেতাকর্মীরা জানান, আলহাজ্ব জি কে গউছ দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো হবিগঞ্জবাসীর সম্মানের বিষয়। জেলার সর্বস্তরের মানুষ আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যেমন জাতীয় পর্যায়ে দক্ষতার পরিচয় দেবেন, তেমনি হবিগঞ্জের উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকান্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

হবিগঞ্জ আজ আনন্দিত, গর্বিত, নিজেদের প্রতিনিধিকে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে দেখতে পেরে।