
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ মাসুম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়ছে। গত রোববার (১ মার্চ) সন্ধ্যায় শমশেরনগর-চাতলাপুর সড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক মাসুমের বাড়ি কুলাউড়া উপজলোর শরীফপুর ইউনিয়নের আমতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুমের ব্যবহৃত একটি সিএনজি অটোরকিশা তল্লাশি করে ৫০০ প্যাকটে (১০ হাজার শলা) বিদেশি সিগারেটসহ সিএনজি (মৌলভীবাজার থ ৪১২৪) জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেট এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে বিদেশি সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইর্নচাজ শাহ আলম বলেন ৫০০ প্যাকটে (১০ হাজার শলা) বিদেশি সিগারেটসহ সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :