বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় ১ মহিলার মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় ১ মহিলার মৃত্যু

স্টাফ রিপোর্টার।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৩ ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় সড়ক দূর্ঘনায় রাহিমা (৩০)নামে এক মহিলার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, উপজেলা পরিষদের সামনের বানিয়াচং হবিগঞ্জ আঞ্চলিল মহা সড়কে বানিয়াচং উপজেলার মজলিস পুর গ্রামের সোলাইমান মিয়া স্ত্রী ও সন্তান কে মোটরসাইকেলে করে আসার সময় পিছনে থাকা স্ত্রী রাহিমা বেগম ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাক এর পিছেন চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনা স্হলেই মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে এপর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।