হবিগঞ্জে ডাকাত হায়দার গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন /
হবিগঞ্জে ডাকাত হায়দার গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ।

হবিগঞ্জের মাধবপুরে কুখ্যাত ডাকাত হায়দার আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হবিবপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।সে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের মর্তুজ আলী (জানু মিয়ার) পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ১০টি মামলা রয়েছে।