জামালগঞ্জে ভুমি ব্যবস্থাপনায় চার দিনের প্রশিক্ষণ সম্পন্ন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ১০:৫৩ অপরাহ্ন /
০
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চার দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত সোম বার থেকে বৃহষ্পতি বার পর্যন্ত এই চার দিন অনুষ্ঠিত প্রশিক্ষণের জনপ্রতিনিধি, উপজেলার বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোগক্তা ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় ও উপজেলা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও সমাপ্তিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর।
প্রশিক্ষক হিসেবে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, উদ্যোক্তা প্রমুখ।
প্রশিক্ষণে ভুমি সক্রান্ত আইন, বিধি-বিধান, পরিত্যক্ত সম্পত্তি, অর্পিত সম্পত্ত, বিভিন্ন রেকর্ড, নামজারী, খাস ভুমি বন্দোবস্ত ও ভুমি সক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবহারের সম্মুখ ধারনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :