হবিগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তকে ভঙ্গ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ৪ নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের নির্দেশে শনিবার (২১ মে)বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ গ্রহন করায় তাদেরকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হল। এছাড়াও বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরকেও একই কারণে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
আপনার মতামত লিখুন :