
খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
তেতুলিয়ায় তিরনই- ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার ২৫ এপ্রিল আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তেতুলিয়া তিরনই অসহায়, দুস্থ মানুষের মধ্যে ফকির পাড়া পরিষদের সামনে চাল বিতরণ করা হয়,এতে অনেকের নামে কার্ড থাকার পরও চাল পাননি। ভিজিএফের চাল না পেয়ে অনেকে ফিরে এসেছেন,২ নং তিরনই- ডেমগছ- গ্রামের
স্বামী পরিতিক্ত বৃদ্ধ মহিলা খুদেজা খাতুন,(৬৪)হাজেরা খাতুন (৫০) জানান, নামে কার্ড রয়েছে, কিন্তু তারা চাল পায়নী। খালি হাতে ফিরেছে।

এব্যাপারে ৬ নং ওয়ার্ড তিরনই- ইউপির মেম্বার মানিকুজজামান জানান, দেড়ি করায় এসেছে এখন চাল পাবে না। পরে ইউপি চেয়ারম্যান ভিজিএফের কার্ড নিয়ে নেন,আসন্ন ঈদ উপলক্ষে তিরনই- সহ প্রতিটি ইউনিয়নে ৮৯০ টির মত ভিজিএফের কার্ড বরাদ্দ পান।আরেক জন তিরনই- ইউপি সদস্য মোঃ রহজান আলী জানান ১২ টা মধ্যে চাল বিতরন শেষ করা হয়েছে।এ ব্যাপারে তিরনই- ইউপি সচিব হারুন অর রশিদ জানান, প্রায় ২০/২৫ জনের মত তালিকায় নাম রয়েছে ভিজিএফের, দেড়িতে আসায় তার চাল পাবে না, তবে সুবিধা ভোগীরা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান চাল বিতরন দুপুর ১২ টায় বন্ধ করে দেন।
আপনার মতামত লিখুন :