পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সিপাইপাড়া এলাকায় গম মাড়াই ভাঙ্গা মেশিন উল্টে আদর হোসেন (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সে সময়ে আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলে তেতুলিয়া আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি গোয়াগছ গ্রামে আজিজুল হকের পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,আজ সন্ধ্যায় আদর বাড়ি থেকে গম মাড়াই মেশিন মেরামতের জন্য ৪ জন শ্রমিকসহ সিপাইপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গম মাড়াই মেশিনটি উল্টে যায়। এতে গম মাড়াই মেশিনের স্টাটিং ভেঙে আদরের পিঠে ঢুকে যায় এবং তখন সবাই গুরুতর আহত হন। সে সময়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আদরসহ সবাইকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদরকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া গম মাড়াই মেশিন উল্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :