বড়লেখা উপজেলার পাকশাইল নিজ গ্রামে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১২, ২০২২, ১২:৫৫ অপরাহ্ন /
বড়লেখা উপজেলার পাকশাইল নিজ গ্রামে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা

মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের পাকশাইল এলাকাবাসীর উদ‍্যোগে গন সংবর্ধনা দেওয়া হচ্ছে পাকশাইল গ্রামের কৃতী সন্তান নারী চিকিৎসায় অন‍্যন‍্য নজীর স্থাপনকারী স্বাধীনতাপদক প্রাপ্ত ও বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত প্রখ‍্যাত চিকিৎসক ব্রেগেডিয়ার জেনারেল ডা: নুরুন নাহার ফাতিমা।

আগামী ১৮ মার্চ ২০২২ ইংরেজি রোজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় ঐতিহ্যবাহী পাকশাইল গ্রামের পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ‍্যালয় মাটে এক গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন এলাকাবাসী। এতে ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নুরুন্নাহার ফাতেমা ছাড়াও ডাক্তার আব্দুর রাজ্জাক, এডভোকেট একে এম বদরুদ্দোজা সহ দেশ বরন‍্যে বিশিষ্ট ব‍্যাক্তি বর্গ ও এলাকার সুধিজন উপস্থিত থাকবেন।