শ্যামরকোনা বাজারে হামিদিয়া চা-বাগান রোডে লন্ডন প্রবাসীদের বাসায় ডাকাতি


Nazrul Islam প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ১১:৪৬ অপরাহ্ন / ০
শ্যামরকোনা বাজারে হামিদিয়া চা-বাগান রোডে লন্ডন প্রবাসীদের বাসায় ডাকাতি

দ্য সিলেট পোস্ট ডেস্ক রিপোর্ট –
মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্যামরকোনা বাজারে হামিদিয়া চা-বাগান রোডে লন্ডন প্রবাসীদের বাসায়,গত ১লা মার্চ ২০২২ ইং রাত আনুমানিক ৩ ঘটিকায় এক দল ডাকাত বাসার পিছনের দেয়াল টপকে বাসার ভেতরে ঢুকে। ডাকাতদল পরে বাসার পিছনের দরজা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে। ভেতরের অপর দরজা ভাঙ্গার জন্য যখন তারা চেষ্টা করছিল তখন বর্তমান বাসার দায়িত্বে থাকা মোছাঃ দিলারা রাজা আওয়াজ শুনে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় বাসার আশপাশ এলাকাধিন প্রতিবেশিরা এসে ঘটনাস্থলে ভীড় জমান। এমন অনভিপ্রেত ঘঠনায় আশপাশ প্রতিবেশীরা আতঙ্কিত রয়েছেন। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ও মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ প্রবাসীদের বাসাটি প্ররিদর্শন করেন। নিউজটি লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা করার কার্যপ্রনালী চলছে বলে যানা যায়।

বাসার বাকি মালিকগণ লন্ডনে প্রবাস বসবাস করছেন। বাসার বাকি মালিক অর্চনা বানু, খালেদা বানু, মোঃ একলিমুর রাজা, ডাঃ সিরিয়া বানু, রাজমিনা বানু, মোঃ তাইমুর রাজা ও রুমি বানু এমন ঘটনায় আতঙ্কিত রয়েছেন। দেশের আইন শৃংখলার অবনতিতে উদ্ভেগ প্রকাশ করেছেন। যুক্তরাজ্য থেকে বাসার মালিকরা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন কর্মরত অফিসারদের উদাসীন মনে হয়েছে। এ ব্যাপারে যথাযত কর্তৃপক্ষ গৃহীত ব্যবস্থা নিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসবেন বলে প্রবাসী পরিবার আশাবাদ ব্যক্ত করেছেন।