বানিয়াচংয়ে মুক্তিযুদ্ধে বংগবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩, ২০২২, ১২:২২ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে মুক্তিযুদ্ধে বংগবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বানিয়াচং, প্রতিনিধি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে মুক্তিযুদ্ধে বংগবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ মার্চ বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া,ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, সাদিকুর রহমান, নাছিরুদ্দীন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, মৎস্য কর্মকর্তা নূরুল একরাম, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ, পিআইও মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে প্রমূখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন হবিগঞ্জের সংগীত শিল্পী ডলি ও মিঠু।