৩ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন /
৩ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক।।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট-আখাাউড়া রেলপথের মৌলভীবাজারের ভানুগাছ – শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায় তিন ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।
ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার রজত রায় জানান, ৩১ মার্চ মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি ৭৩৯ আপ উপবন এক্্রপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে ৬টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর ষ্টেশনের মধ্যবর্তী স্থান শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এ ঘটনায় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি। তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি কালনী এক্সপ্রেস ট্রেন শমসেরনগর ষ্টেশনে আটকা পড়ে। এই ঘটনায় সিলেটের সাথে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক ভাবে ৩ঘন্টা বন্ধ হয়েছিল। এতে উপবন ও কালনী ট্রেনের  শত শত ট্রেন যাত্রীকে দূর্ভোগ পোহাতে হয়েছে।
এদিকে,বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর রেল স্টেশন মাস্টার রজত রায়  বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে ঢাকাগামী কালীন এক্সপ্রেস এক ঘন্টা বিলম্ব হয়েছে।