নবীগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন /
নবীগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।

মেধার আলোয় বিশ্বজয়’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৩০শে মার্চ) সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে পজিব কমকর্তা সাকিল আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মো. আঃ সামাদ, যুব উন্মন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস,আর চৌধুরী সেলিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ, দারুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফুর রহমান প্রমুখ।

পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন। শুরুতে পবিত্র  কুরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম মাহবুবুর রহমান ও গীতা পাঠ করেন পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।

এসময় ৪০ জন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি সহ অতিথিবৃন্দ। এতে ২ জন কৃতি শিক্ষার্থী ও ২ জন অভিভাবক বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশীষ দাশ, উপজেলা সমাজ সেবা (অ. দা.) কর্মকর্তা বিদ্যুৎ দাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চার ও মানবিক মূল্যবোধে গড়ে উঠার প্রতি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।