চুনারুঘাটে প্রেমের নামে প্রতারণা, দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২২, ১:১৭ পূর্বাহ্ন / ০
চুনারুঘাটে প্রেমের  নামে প্রতারণা, দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাটে প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে লম্পট প্রেমিক পালিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার দুধপাতিল গ্রামের ইদ্রিছ মিয়ার কন্যা গাজিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই ছাত্রীর স্বজনরা জানান, আসামপাড়া বাজারের মাইচয়েজের ব্যবসায়ী শিপন আহমেদ (২২) স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্যক্ত করতো। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সোমবার সকাল ৭টায় ওই ছাত্রীকে ফোন করে শিপন তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। বাড়ি এসে ওই ছাত্রী তার পিতা ও বোনকে জানালে তারা বিষয়টি শিপনের পিতাসহ অভিভাবকদের জানায়। এতে শিপনের পরিবার তাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে বিকালে থানায় গেলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার খবর শুণে শিপন সটকে পড়ে। চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।