শায়েস্তাগঞ্জে ভোট দিতে না পেরে ফিরে গেলেন শতবর্ষী বৃদ্ধ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন / ০
শায়েস্তাগঞ্জে ভোট দিতে না পেরে ফিরে গেলেন শতবর্ষী বৃদ্ধ

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে এসে আঙুলের ছাপ না মিলায় ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধরা। এ কারণে অনেককে ফিরে যেতে হয়েছে।

ছেলে ও নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন হানিফ উল্লাহ (১১০)। ইউনিয়নের করকর হাটি ভোট কেন্দ্রে ভোট দিতে এসে আঙুলের ছাপ না মিলায় হতাশ হয়ে ফিরে গেছেন ভোট না দিয়েই।

ভোট দিতে না পেরে হতাশ হানিফ উল্লাহ জানান, আশা নিয়ে ভোট দিতে এসেছিলাম। আঙুলের ছাপ না মিলায় ভোট দিতে পারিনি। বিকালে আসার জন্য বলেছে তারা।

বৃদ্ধের নাতি শাহ আলম বলেন, বার্ধক্যের কারণে হাটাচলা করতে পারেন না দাদা। তাই কোলে করে নিয়ে এসেছি তাকে। ভোট দিতে না পারায় কষ্ট নিয়েই ফিরে যাচ্ছেন তিনি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জগদীশ দাস তালুকদার জানান, যাদের ফিঙ্গার মিলাতে সমস্যা হচ্ছে তাদের বিকেলে আসার জন্য বলছি। পরে আবার চেষ্টা করে দেখা হবে।